Header Ads Widget

Responsive Advertisement

মৌসুমী হামিদের জীবনী | Biography of Mausumi Hamid

মৌসুমী হামিদ। জীবনী, পরিবার, চলচ্চিত্র ও শিক্ষা

মৌসুমী হামিদ বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার এ রানার্স আপ হওয়ার পর থেকে তার জনপ্রিয়তা বাড়ে। এরপর থেকে তিনি অভিনয় জগতে পা রাখেন। এই পোস্টে আমরা মৌসুমী হামিদের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব।



মৌসুমী হামিদের জীবনী

বাংলাদেশের সাতক্ষীরা জেলায় কালীগঞ্জে জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি খুলনা চলে যান ব্যবস্থাপনা শিক্ষায় পড়াশুনার জন্য মাধ্যমিক বিদ্যালয় শেষ হওয়ার পর। সেখান থেকেই তিনি তার শিক্ষাজীবন শেষ করেন আজম খান কমার্স কলেজে। এরপর মিডিয়া জগতে প্রবেশের জন্য তিনি ঢাকায় চলে যান। মৌসুমী হামিদ ১৯৯১ সালে জন্মগ্রহণ করেন অর্থাৎ বলা যেতে পারে তার বয়স ৩১ এর কাছাকাছি।

মৌসুমী হামিদের পরিবার

এই অভিনেত্রীর পরিবার সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। মৌসুমী হামিদ তার পরিবার সম্পর্কে কোন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন নি তাই মৌসুমি হামিদ এর পরিবার সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।

মৌসুমী হামিদ এর কর্মজীবন

লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০১১ সালে তিনি রানার্স আপ হয়ে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর তিনি অভিনয় জগতে প্রবেশ করেন টেলিভিশন ধারাবাহিক রশ্নি’ এ অংশগ্রহণের মধ্য দিয়ে। এরপর মৌসুমী আরো অধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছেন। ২০১৩ সালে না মানুষ চলচ্চিত্রে অংশগ্রহণের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন অভিনেত্রী মৌসুমী। কিন্তু মৌসুমী হামিদ হাডসনের বন্দুক চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় আসেন ২০১৪ সালে।

মৌসুমী হামিদের চলচ্চিত্র

ব্ল্যাকমেইল: অনন্য মাসুম পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ববি ও মৌসুমী হামিদ।

ব্ল্যাক মানি: সাফি উদ্দিন সাফি পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন সাইমন ও মৌসুমী হামিদ।

পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২: সাফি উদ্দিন সাফি পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, ইমন ও মৌসুমী হামিদ।

এছাড়াও মৌসুমী হামিদ আরো অনেক চলচ্চিত্র অভিনয় করেছেন তারমধ্যে মিশন সিক্স, না মানুষ, হাডসনের বন্দুক ও রানা-পাগলা দ্য মেন্টাল চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছেন।

মৌসুমী হামিদের পুরস্কার ও সম্মাননা

২০১৩ সালে আরটিভি স্টার অ্যাওয়ার্ড এ টেলিভিশন মজিদ নাটকে সেরা অভিনেত্রী বিভাগে বিজয়ী হন। এছাড়া মৌসুমী হামিদ তার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আরো অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

মৌসুমী হামিদের সোশ্যাল মিডিয়া

মৌসুমী হামিদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারীর মানুষ যার ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে অসংখ্য ফলোয়ার রয়েছে। এখন পর্যন্ত তিনি ইউটিউবে সিলভার প্লে বাটন অর্জন করেছেন। তার ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার সংখ্যা ১০ লাখের কাছাকাছি।

https://www.facebook.com/eimousum

https://instagram.com/mousumihamidmou?utm_medium=copy_link

https://youtube.com/c/MousumiHamidMou

মৌসুমীন বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। তিনি একই সঙ্গে বিভিন্ন কাজে পারদর্শী। তাইতো দর্শকরা প্রত্যাশা করে মৌসুমী সামনে আরও কাজ নিয়ে আসবে এবং দর্শকদের আরও ভালো কাজ উপহার দিবে।

মৌসুমী হামিদের বয়স কত?

মৌসুমী হামিদের বয়স ৩০ বছর ( ২০২১ সালে )

মৌসুমী হামিদের উচ্চতা কত?

মৌসুমী হামিদ এর উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।

মৌসুমী হামিদের গ্রামের বাড়ি।

সাতক্ষীরা জেলায় কালীগঞ্জে।

Post a Comment

0 Comments