মোসাদ্দেক হোসেন সৈকত। জীবনী, পরিবার, ক্যারিয়ার ও শিক্ষা।
মোসাদ্দেক
হোসেন সৈকত বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রিকেটার। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করে থাকেন। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের একজন অন্যতম সদস্য। তিনি একজন উদীয়মান
ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলে তার ভূমিকা একজন অলরাউন্ডার। এই পোস্টে আমরা
মোসাদ্দেক হোসেনের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব।
মোসাদ্দেক হোসেন সৈকত এর জীবনী
বাংলাদেশের ময়মনসিংহ জেলায়
জন্মগ্রহণ করেন জনপ্রিয় ক্রিকেটার মোসাদ্দেক। তার পুরো নাম মোহাম্মদ মোসাদ্দেক
হোসেন। তার ডাকনাম সৈকত। তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন অলরাউন্ডার। মোসাদ্দেক
ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি অফ ব্রেক বোলার। তিনি বাংলাদেশের ক্রিকেটের জন্য
অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ ক্রিকেটের খেলার সাথে সাথে
বিভিন্ন ঘরোয়া লীগের খেলা থাকেন। তিনি ২০২০ আবুধাবি টি টেন লিগের মারাঠা
আরবিয়ানস এর অধিনায়ক ছিলেন।
মোসাদ্দেক জন্মগ্রহণ করেন ১৯৯৫
সালে অর্থাৎ বলা যেতে পারে তার বয়স ২৬ এর কাছাকাছি।
মোসাদ্দেক হোসেন সৈকত এর
পরিবার
মোসাদ্দেকের পরিবার সম্পর্কে
কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে তার পিতার নাম আবুল কাশেম ও তার মাতার নাম
হোসনে আরা বেগম। মোসাদ্দেক এর স্ত্রীর নাম সামিয়া শারমিন উষা। তারা বিবাহ বন্ধনে
আবদ্ধ হয় ২০১২ সালে এবং তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে ২০১৮ সালে। মোসাদ্দেক তার পরিবার
সম্পর্কে তেমন কোন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন নি তাই মোসাদ্দেক এর
পরিবার সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।
ক্যারিয়ার
বাংলাদেশের একজন জনপ্রিয়
ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি অলরাউন্ডার হিসেবে বাংলাদেশ দলে তার
দায়িত্ব পালন করেন। তার টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ১৫ মার্চ ২০১৭ সালে শ্রীলংকার
বিপক্ষে। সেই ম্যাচ ছিল বাংলাদেশ ক্রিকেটের শততম টেস্ট ম্যাচ। মোসাদ্দেকের
ওয়ানডেতে অভিষেক হয় ২৮ সেপ্টেম্বর ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে।
সেই ম্যাচে তিনি বাংলাদেশের ১১৯
তম অভিষেক ক্রিকেটার হিসেবে মাহমুদুল্লাহর কাছ থেকে ক্যাপ গ্রহণ করেন। সেই ম্যাচে
বাংলাদেশ ২ উইকেটে পরাজিত হয়। তার টি-টোয়েন্টিতে অভিষেক হয় খুলনার শেখ আবু
নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ২০ জানুয়ারি ২০১৬ সালে। সেই ম্যাচে তারা
৩১ রানে পরাজিত হয়। মোসাদ্দেক বাংলাদেশ ক্রিকেট দলের খেলার সাথে সাথে বিভিন্ন
দেশের ঘরোয়া লিগে ও খেলে থাকেন।
ক্রিকেট বিশ্বকাপ
২০১৯ সালের বিশ্বকাপের আগে তিনি
আয়ারল্যান্ডের সাথে দুর্দান্ত পারফর্ম করেন। সে কারনে ২০১৯ সালের বিশ্বকাপের জন্য
বাংলাদেশের সদস্যের মধ্যে তিনি অন্যতম সদস্য হিসেবে মনোনীত হন। সেই ক্রিকেট
বিশ্বকাপে তিনি তেমন খেলার সুযোগ পাননি এবং ভালো পারফর্ম করতে পারেননি। তবে তিনি
বাংলাদেশ ক্রিকেটে সেরা খেলোয়াড় দের মধ্যে একজন।
রেকর্ড সমূহ
মোসাদ্দেক হোসেন সৈকত বাংলাদেশ
ক্রিকেটের অন্যতম সেরা একজন অলরাউন্ডার। তিনি বাংলাদেশের ক্রিকেটকে অনেক উচ্চ
মর্যাদা নিয়ে গেছে। অলরাউন্ডার হিসেবে তারা রেকর্ড রয়েছে। তিনি ওয়ানডে ক্রিকেটে
সর্বোচ্চ ৪৫* রান করেন এবং টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ১৫ রান করেন। তাছাড়া
তিনি ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৩০ রানে ২ উইকেট নেন। এছাড়া মোসাদ্দেক এর আরো
অসংখ্য রেকর্ড সমূহ রয়েছে। অলরাউন্ডার হিসেবে তিনি অসংখ্য রেকর্ডের মালিক।
সোশ্যাল মিডিয়া
মোসাদ্দেক বাংলাদেশের একজন
জনপ্রিয় মুখ। তিনি শুধু বাংলাদেশ পরিচিত নন তার পরিচিতি সারাবিশ্বে। তাই তিনি
বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিত্ব। মোসাদ্দেকের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য
ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের
প্রথম সারীর মানুষ যার ফেসবুক ও ইনস্টাগ্রাম এ অসংখ্য ফলোয়ার রয়েছে। তার ফেসবুক
পেজের ফলোয়ার সংখ্যা ১০ লাখের উপরে এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ১ লাখের
উপরে। মোসাদ্দেকের ফেসবুক পেজটি ভেরিফাইড।
https://www.facebook.com/MosaddekOfficial
https://instagram.com/mosaddek.official?utm_medium=copy_link
মোসাদ্দেক হোসেন সৈকত বাংলাদেশের
একজন পরিচিত ক্রিকেটার। তিনি অলরাউন্ডার হিসেবে পরিচিত। তিনি ব্যাটিং ও বোলিং দুই
দিকেই দক্ষ। তিনি শুধু বাংলাদেশ পরিচিত নন তাঁর পরিচিতি সারাবিশ্বে। তিনি বাংলাদেশ
ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাছাড়া তিনি ঘরোয়া লীগে ও
খেলে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটকে অনেক
উঁচু স্থানে নিয়ে গেছেন। ক্রিকেটপ্রেমীরা আশা করে ভবিষ্যতে মোসাদ্দেক বাংলাদেশকে
আরো উঁচু স্থানে নিয়ে যাবে এবং বাংলাদেশ ক্রিকেটে কে এক নতুন কীর্তি অর্জন দেবে।
তিনি ভবিষ্যতে দুর্দান্ত পারফর্ম করবেন। আমরা মোসাদ্দেকের দীর্ঘায়ু কামনা করি।
মোসাদ্দেক হোসেন সৈকত এর
বয়স কত?
মোসাদ্দেকের বয়স ২৫ বছর (২০২১
সালে)
মোসাদ্দেক হোসেন সৈকত এর
উচ্চতা কত?
মোসাদ্দেক এর উচ্চতা ৫ ফুট ৯
ইঞ্চি।
মোসাদ্দেক হোসেন সৈকত এর
স্ত্রীর নাম কি?
মোসাদ্দেক এর স্ত্রীর নাম
সামিয়া শারমিন উষা।
মোসাদ্দেক হোসেন সৈকত বাড়ি
কোথায়?
বাংলাদেশের ময়মনসিংহ জেলায়
জন্মগ্রহণ করেন জনপ্রিয় ক্রিকেটার মোসাদ্দেক।

0 Comments