Header Ads Widget

Responsive Advertisement

তামিম ইকবাল এর জীবনী | Biography of Tamim Iqbal

তামিম ইকবাল। জীবনী, পরিবার, ক্যারিয়ার ও শিক্ষা।

তামিম ইকবাল বাংলাদেশের জনপ্রিয় একজন ব্যাটসম্যান। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র দের মধ্যে অন্যতম। ‌বাংলাদেশ দলে তার ভূমিকা উদ্বোধনী ব্যাটসম্যান। তিনি তিন ফরমেটেই ক্রিকেট খেলা থাকেন। তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য একজন অন্যতম অনুপ্রেরণা। তিনি বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্যাটসম্যান দের মধ্যে একজন‌। ‌এই পোস্টে আমরা তামিম ইকবাল এর পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব।



তামিম ইকবাল এর জীবনী

তামিম ইকবাল জন্মগ্রহণ করেন বাংলাদেশের চট্টগ্রাম জেলায়। তিনি চট্টগ্রামের কাজীর দেওরিতে বিখ্যাত খান পরিবারে জন্মগ্রহণ করেন। তারপরও নাম তামিম ইকবাল খান। তার ডাকনাম তামিম। তিনি ও লেভেল এবং এ লেভেল এ পড়াশোনা করেন সানশাইন গ্রামার স্কুলে। তিনি বাংলাদেশ ক্রিকেটের ব্যাটসম্যান হিসেবে একজন রোল মডেল। তিনি তার ব্যাটিং এর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক পুরস্কার অর্জন দিয়েছেন। তামিম জন্মগ্রহণ করেন ১৯৮৯ সালে অর্থাৎ বলা যেতে পারে তার বয়স ৩৩ এর কাছাকাছি।

তামিম ইকবাল পরিবার

বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় একজন ক্রিকেটারের নাম তামিম। তার পিতার নাম ইকবাল খান ও তার মাতার নাম নুসরাত ইকবাল। তার বাবা ছিলেন একজন ফুটবলার ও ক্রিকেটার। তার বাবা ২০০০ সালে মারা যান। তার বড় ভাইয়ের নাম নাফিস ইকবাল। তার বড় ভাই একজন বাংলাদেশী ক্রিকেটার। তাদের একটি বোনও রয়েছে। সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আকরাম খান তার চাচা। তামিমের স্ত্রীর নাম আয়েশা সিদ্দিকা। তাদের একটি পুত্র সন্তান ও কন্যা সন্তান রয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশের রাজধানী ঢাকাতে বসবাস করেন।

ক্যারিয়ার

তামিম বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। তিনি বামহাতি ব্যাটসম্যান ও ডানহাতি অফ ব্রেক বোলার। তামিমের টেস্টে অভিষেক হয় ৪ জানুয়ারি ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। তিনি ওয়ানডেতে অভিষেক করেন ৯ ফেব্রুয়ারি ২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। তাছাড়া তিনি টি-টোয়েন্টিতে অভিযোগ করে কেনিয়ার বিপক্ষে ১ সেপ্টেম্বর ২০০৭ সালে। ২০০৯ মৌসুমের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি থম টেস্ট শতক করেন। তামিম ইকবাল ওয়ানডে দলে বাংলাদেশের অধিনায়কত্ব করেন ২০২০ সালের ৮ মার্চ মাসরাফির অবসর গ্রহণের পরে।

ক্রিকেট বিশ্বকাপ

তিনি ২০০৭ সালে ক্রিকেট বিশ্বকাপে প্রথম কোন বিশ্বকাপে অংশগ্রহণ করেন। সেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে তিনি ৫১ রান করেন। ২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের সদস্যের মধ্যে তিনি অন্যতম সদস্য হিসেবে মনোনীত হন। তিনি শাকিবের পর দ্বিতীয় খেলোয়ার যিনি ওয়ানডে বিশ্বকাপে ৪০০০ রান করেন।

রেকর্ড সমূহ

তামিম বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যাটসম্যান। ব্যাটসম্যান হিসেবে তাঁর অসংখ্য রেকর্ড রয়েছে। তিনি ২০১১ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক ম্যাগাজিন কর্তৃক বছরের সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত হন। তামিম এ খেতাব জিতে নেন গ্রেম সোয়ান ও বীরেন্দ্র শেবাগকে পেছনে ফেলে।বর্তমানে তামিম টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশী হিসেবে সর্বোচ্চ রানের অধিকারী খেলোয়াড়। তামিম ২য় বাংলাদেশী হিসেবে টেস্টে ৩০০০ রান ও ওয়ানডেতে ৫০০০ রানের রেকর্ডধারী এবং ১ম বাংলাদেশী হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রানের মাইলফলক অতিক্রম করেন। তাছাড়া তামিম ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তার ২০০তম একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছিলেন।২০২০ সালের জানুয়ারিতে তিনি প্রথম বাংলাদেশী হিসেবে ২০১৯-২০ বাংলাদেশ ক্রিকেট লিগ টুর্নামেন্টে ইস্ট জোন টিমের হয়ে ১ম শ্রেণির ক্রিকেটে অপরাজিত ৩৩৪ রানের ইনিংস খেলেন। তিনি টেস্টে সর্বোচ্চ ২০৬ রান করেন। ওয়ানডেতে সর্বোচ্চ ১৫৮ রান করেন এবং তিনি টেস্টে সর্বোচ্চ ১০৩* রান করেন। এছাড়াও তামিমের আরো অসংখ্য রেকর্ড রয়েছে। তিনি বর্তমানে একজন ব্যাটসম্যান হিসেবে অসংখ্য রেকর্ডের মালিক।

সোশ্যাল মিডিয়া

তামিম বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। তিনি শুধু বাংলাদেশ পরিচিত নন তার পরিচিতি সারাবিশ্বে। তাই তিনি বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিত্ব। তামিমের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারীর মানুষ যার ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব এ অসংখ্য ফলোয়ার রয়েছে। তিনি এখন পর্যন্ত ইউটিউবে সিলভার প্লে বাটন অর্জন করেছেন। তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ৫০ লাখের উপরে এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৯ লাখের উপরে। সাইফুদ্দিনের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটি ভেরিফাইড।

https://www.facebook.com/TamimOfficial

https://instagram.com/tamimofficial?utm_medium=copy_link

https://youtube.com/c/TamimIqbalYoutubeOfficial

তামিম বাংলাদেশের জনপ্রিয় একজন ক্রিকেটার। তিনি বর্তমানে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তিনি তার ক্রিকেট খেলার জন্য শুধু বাংলাদেশের পরিচিত নয় বিশ্বের অধিকাংশ দেশেই তিনি পরিচিত। তাই তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলের একজন গর্ব।

তামিম ইকবাল এর বয়স কত?

তামিমের বয়স ৩২ বছর (২০২১ সালে)

তামিম ইকবাল এর উচ্চতা কত?

তামিম এর উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি।

তামিম ইকবাল এর স্ত্রীর নাম কি?

তামিমের স্ত্রীর নাম আয়েশা সিদ্দিকা।

তামিম ইকবাল কত টাকার মালিক?

তার মোট সম্পদের পরিমাণ ২০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০ কোটি টাকা)। (এগুলোর সঠিক কোন তথ্য নেই। শুধু মানুষের ধারণা)

তামিম ইকবালের বাড়ি কোথায়?

তামিম ইকবাল জন্মগ্রহণ করেন বাংলাদেশের চট্টগ্রাম জেলায়। তিনি চট্টগ্রামের কাজীর দেওরিতে বিখ্যাত খান পরিবারে জন্মগ্রহণ করেন। সেখানে ই তার বাড়ি।

 তামিমের জন্মদিন কবে?

তামিমের জন্মদিন ২০ মার্চ।

Post a Comment

0 Comments