জেসিয়া ইসলাম। নাটক, জীবনী ও শিক্ষা।
জেসিয়া ইসলাম বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল। ২০১৭ সালে সুন্দরী প্রতিযোগিতা মিস বাংলাদেশ বিজয়ী জেসিয়া । তিনি বাংলাদেশের হয়ে মিস ওয়ার্ল্ড এ অংশগ্রহন করেন। তিনি বাংলাদেশের একজন পরিচিত মুখ। এই পোস্টে আমরা জেসিয়া ইসলাম এর পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব।
জেসিয়া ইসলাম এর জীবনী
বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন জনপ্রিয় মডেল জেসিয়া। একজন মডেল হিসেবে কাজ করেন তিনি। জেসিয়ার বাড়ি বাংলাদেশের রাজধানী ঢাকায়। বর্তমানে জেসিয়া অধ্যয়নরত আছেন এ-লেভেলে এবং তিনি বর্তমানে অবিবাহিত। জেসিয়া ইসলাম জন্মগ্রহণ করেন ১৯৯৭ সালে অর্থাৎ বলা যেতে পারে তার বয়স ২৫ এর কাছাকাছি।
জেসিয়া ইসলাম এর পরিবার
জেসিয়ার পরিবার সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে তার পিতার নাম মনিরুল ইসলাম ও মাতার নাম রাজিয়া সুলতান। জেসিয়া তার পরিবার সম্পর্কে তেমন কোন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন নি তাই তার পরিবার সম্পর্কে তেমন কোন তথ্য পাওয়া যায়নি।
কর্মজীবন
২০১৭ সালে ২৯ সেপ্টেম্বর ঢাকায় আয়োজিত “লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এ চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে জান্নাতুল নাঈমের নাম ঘোষণা করা হয়। জান্নাতুল নাঈম এর নাম ঘোষণা পর বিতর্কের শুরু হয়। নানা জল্পনা-কল্পনা চলে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে। জান্নাতুল নাঈম এভ্রিল বিবাহিত জানা যায় চূড়ান্ত রায়ের পর। জান্নাতুল নাঈম বিয়ে করেন ২০১৩ সালের ২১ মার্চ। তার বিবাহ বিচ্ছেদ ঘটে বিয়ের আড়াই মাস সংসারের পর। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার
নিয়ম হচ্ছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়
বিবাহিত কেউ অংশগ্রহণ করতে পারবে না। ফলে বির্তক ছড়ায় ঘোষিত বিজয়ীকে নিয়ে। প্রতিযোগিতার পাঁচ দিন পর প্রতিযোগিতায়
দ্বিতীয়-স্থান অধিকার করা জেসিয়াকে “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” হিসেবে ঘোষণা করা হয়। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ষষ্ঠ গ্রুপে হেড টু হেড চ্যালেঞ্জ পর্বে বিজয়ী হন ও শীর্ষ ৪০-এ জায়গা অর্জন করেন তিনি।
পুরস্কার ও সম্মাননা
জেসিয়া ইসলাম ২০১৭ সালে মিস বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন। তারপর ১৮ নভেম্বর ২০১৭ সালে ৬৭ তম মিস ওয়ার্ল্ড চীনের
সানাইয়া শহরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সেরা ৪০ এ জায়গা করে নেন। এছাড়াও জেসিয়া মডেলিং জগতে অনেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।
জেসিয়া ইসলাম এর নাটক
§
দমকা হাওয়া: চ্যানেল আই টিভিতে পরিবেশিত রাজিবুল ইসলাম রাজিব পরিচালনায় এই নাটকে তার পাশাপাশি অভিনয় করেন জুনায়েদ ও সোহেল খান।
§
ছবির প্রতিচ্ছবি: চ্যানেল আই টিভিতে পরিবেশিত এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন সালমান মুক্তাদির।
জেসিয়া এছাড়াও আরও অনেক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছেন।
§
সোশ্যাল মিডিয়া
জেসিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে
অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারীর মডেল যার ফেসবুক ও ইনস্টাগ্রাম
অসংখ্য ফলোয়ার রয়েছে। তার ফেসবুক প্রোফাইলের ফলোয়ার সংখ্যা ১ লাখের উপরে এবং ইনস্টাগ্রামের
ফলোয়ার সংখ্যাও ১ লাখের উপরে। জেসিয়ার ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইল ভেরিফাইড। এছাড়াও জেসিয়া ইসলামের আরো অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট রয়েছে।
§
https://www.facebook.com/jessia.islam.jess
§
https://instagram.com/jessiaa_islam?utm_medium=copy_link
জেসিয়া বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। তিনি একই সঙ্গে বিভিন্ন কাজে পারদর্শী। তাইতো দর্শকরা প্রত্যাশা করে জেসিয়া সামনে আরও কাজ নিয়ে আসবে এবং দর্শকদের আরও ভালো মডেলিং উপহার দিবে।
জেসিয়া ইসলামের বয়স কত?
২৪ বছর। (২০২১ সালে)
জেসিয়া ইসলাম এর উচ্চতা কত?
তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি।

0 Comments